বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে যায়যায়দিন পত্রিকার জন্মদিনে র‌্যালি

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ। প্রেসকাব সহ-সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও যায়যায়দিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসকাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সভাপতি আবদুল কদ্দুছ বিশ্বাস ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান। এসময় বক্তব্য দেন সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন, দিলোয়ার হুসেন, আজহার উদ্দিন শিমুল প্রমূখ। এছাড়া র‌্যালিতে অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও ওয়ারিশ উদ্দিন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com