বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজনগরের রবিদাস পাড়ার জমি দখলের গভীর উদ্বেগ প্রকাশ করছেন জাতীয় হিন্দু মহাজোট

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকায় প্রায় ২শত বছর যাবত বসবাসরত সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের আওতাভুক্ত একাধিক পরিবারের রেল থেকে বন্দোবস্তকৃত ভূমি জবর দখল ও প্রাণে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
জানা যায়, ঋষিপট্রির সামনে রেলের জমি বৈধভাবে বন্দোবস্ত নিয়ে শান্তিপূর্ণ ভাবে টিনের চাপ্টা ঘর তৈরি করছিল রবিদাস পাড়ার একটি পরিবার। কিন্তু হঠাৎ করে বিগত কয়েকদিন পূর্বে জালালাদাবাদ গ্রামের সাইফুল মিয়ার নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আধারে তাদের তৈরি চাপ্টা ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জায়গাটি জবর দখল করে নেয় এবং নিরীহ রবিদাস পাড়ার লোকদের কে প্রাণে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এ ঘটনার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ৭দিনের মধ্যে জবরদখল কৃত ভূমি অবমুক্ত না হলে পরবর্তীতে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তিনি ববৃহত আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com