বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নির্বাচনীয় পথসভায় আলমগীর চৌধুরী কোন গুজব ও মিথ্যাচারে কান না দিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, যাদেরকে জনগন প্রত্যাখান করেছে, যাদের কোন জনপ্রিয়তা নেই, তারাই বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়িয়ে ধোকা দিতে চায়। তাই আগামী ২৮মে নির্বাচনে কোন গুজবে কান না দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান। তিনি নবীগঞ্জ সদর ইউপির গুজাখাইড় বাজারে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাজু চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে উক্ত কথাগুলো বলেন। ময়না মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ আবুল ফজল, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, এডঃ ফারুক আহমদ, প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম, হাবিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সাজু চৌধুরী প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী উপজেলার ১ নং ইউপির চরগাওঁ, ২নং ইউপির শৈলা, ১৩নং ইউপির বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এবং নৌকায় ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com