বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঘূর্ণিঝড়ের প্রভাবে পেছালো এইচএসসি পরীক্ষা

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আজ রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোববার যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ২৭ মে শুক্রবার সকার ৯টায়। মাদরাসার পরীক্ষা গত ৮ মে জামায়াতের হরতালের কারণে পিছিয়ে আগামীকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি আবারো পেছানো হলো। তবে আজ রোববারের আলিম পরীক্ষা ২৪ মে (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত হবে। এদিন মাদারাসা বোর্ডের অধীন রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com