বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এডঃ আবুল কালামের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোকসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী এডঃ আবুল কালামের মৃত্যুতে গতকাল বুধবার ফুলকোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা জজের আদালতে ফুলকোর্ট রেফারেন্স এ সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন। সমিতির সাধারণ সম্পাদক এডঃ জমসেদ মিয়ার পরিচালনায় ফুলকোর্ট রেফারেন্স এ হবিগঞ্জে কর্মরত সকল বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের কর্মময় জীবনী পাঠ করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন। পরে ফুলকোর্ট রেফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডঃ মোঃ ইমান উল্লাহ, এডঃ আবুল মনসুর, এডঃ বদরু মিয়া প্রমূখ। পরে বার লাইব্রেরীর প্রধান শাখায় এক শোক সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি এডঃ আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে শোক সভায় মরহুম এডঃ আবুল কালামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন, সমিতির সিনিয়র সদস্য এডঃ আরিফ চৌধুরী, এডঃ ইমান উল্লাহ, এডঃ এআর আকল মিয়া, এডঃ সালেহ উদ্দিন আহমেদ, এডঃ মনজুর উদ্দিন, এডঃ সুবীর রায়, এডঃ ইলিয়াছ মিয়া, এডঃ মুজিবুর রহমান, এডঃ মোস্তফা মিয়া, এডঃ রমিজ আলী প্রমূখ। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, এডঃ আবুল কালাম গত ১৭ মে শহরের ২নং পুল এলাকার নিজ বাসায় অসুস্থ্যতা জনিত কারণে মৃত্যু বরণ করেন। মরহুমের লাশ নবীগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com