মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে পঁচাবাসি খাবার বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পঁচাবাসি খাবার বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক আলামিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নুতন বাস টার্মিনাল এলাকায় উল্লেখিত অভিযোগে সুবর্না মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, স্বাদ রেস্তোরাকে ২ হাজার টাকা ও লাখাই সড়কের রহমানিয়া বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই কেএম রাসেলসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com