বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আলহাজ্ব মোব্বাশির হোসেন চৌধুরীর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ প্রবাসে থেকেও দরিদ্র লোকজনের কথা চিন্তা করে নিজ এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নবীগঞ্জের বদরদী গ্রামের আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোব্বাশির হোসেন চৌধুরী। গতকাল দুপুরে বদরদী গ্রামের বাড়িতে তাঁর সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। লন্ডন প্রবাসী গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফি মিয়া, হাফিজ আব্দুল লতিব চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত নবীগঞ্জ সংবাদদাতা কিবরিয়া চৌধুরী, মলকুত মিয়া, শাহাব উদ্দিন সহ গ্রামের লোকজন। অতিথিবৃন্দ আলহাজ্ব মোব্বাশির হোসেন চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য প্রবাসী ও সমাজের বিত্তবানদেরকেও আর্থমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com