বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জ করগাঁও ইউপির নৌকার প্রার্থী রানা’র বিশাল কর্মী সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা’র সমর্থনে গত বৃহস্পতিবার দিন ব্যাপী স্থানীয় আল হেলাল কমিউনিটি সেন্টারে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। ইউপি আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি বজলুর রহমান। সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট সুমঙ্গল দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গৌবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গৌতম রায়, পিকলু চৌধুরীসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারী এবং বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সকলকে সহযোগিতা করার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com