বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মিলন মিয়া (৪২) নামে এক শ্রমিক। তিনি শায়েস্তাগঞ্জের বিশাউড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। তিনি ওলিপুর প্রাণ কোম্পানীর শ্রমিক ছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে বিশাউড়া গ্রামের কাছে রাস্তায় এ দুর্ঘটনাটি  ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১০টার দিকে মিলন মিয়া বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসার পর একটি  মোটরসাইকেল মিলন মিয়ার বাইকেলকে ধাক্কা দেয়। এতে মিলন মিয়া ছিটকে রাস্তার পড়ে যান। এ সময় অপর আরেকটি মোটরসাইকেল তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মিলন মিয়ার মৃত্যু ঘটে। মোটরসাইকেল দুইটিকে আটক করেছে জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com