বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা জামায়াতের পিকেটিং বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের আহবানে ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে হবিগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ ও পিকেটিং হয়েছে। সকাল থেকেই জেলা আমীর মাও: মুখলিছূর রহমান,  জেলা বায়তুলমাল সেক্রেটারী আলহ্জ্জা আব্দুর রহমান,  পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে শহরের শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করে। বেলা সাড়ে ১০টায় জেলা আমীর মাও: মুখলিছুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা টিএন্ডটি অফিসের সামনে থেকে মিছিল বের করেন। মিছিল শেষে শহরের খামার বাড়ি অফিসের সামনে পথসভায় বক্তব্য পেশ করেন জেলা আমীর মাও: মুখলিছূর রহমান ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান।
মিছিল উত্তর পথসভার মাও: মুখলিছূর রহমান বলেন, আওয়ামী লীগ ৫ বছরের দু:শাসন, বেপরোয়া দুর্নীতি ও প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনগণের উপর যে জুলুম-নির্যাতন চালিয়েছে, একদলীয় প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ সরকারকে তার সমুচিত জবাব দিয়েছে। গণতন্ত্র হত্যাকারী, সংবিধান লংঘনকারী ও জনগণের জীবন ও রক্ত নিয়ে হুলি খেলায় মত্ত্ব বর্তমান সরকারের প্রতি জনগণের কোন সমর্থন নেই। তিনি সকলকে সরকার পতন আন্দোলনে বলিষ্ট ভুমিকা রাখার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com