মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৪৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কররা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন-ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের ইমাম হোসেনের ছেলে আলী হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলী হোসেন ওইদিন সকালে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে নয়াপাড়া একটি কটন মিলে যাচ্ছিলেন। কররা নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে আহত হন আলী হোসেন। আশংকাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com