বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মৃত্যুর ৩ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৮৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার নিজামপুরে মৃত্যুর ৩ মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন করা হয়। তবে মৃত্যুর সময় শিশুটির বয়স ৩৭ দিনের হওয়ায় কবরে শুধু কাফনের কাপড় ও হাড়যুক্ত মাটি উদ্ধার করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আরিফুল হকের উপস্থিতিতে কবর খুড়ে সদর হাসপাতালের ডোম সাবু মিয়া। কবর খোড়ার পর সদর থানার এসআই রাজকুমার সুরতহাল রিপোর্ট তৈরি করে তা পরীক্ষার জন্য প্রেরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ডিসেম্বরে ওই গ্রামের মাকসুদা বেগম হবিগঞ্জ সদর হাসপাতালে একটি পুত্রসন্তান জন্ম দেন। সন্তান প্রসবকালে মাকসুদা অসুস্থ হয়ে পড়লে তার শ্বশুর ইবরাহিম, শ্বাশুড়ি আমিনা ও ননদ তাছলিমাকে শিশুটিকে দেখাশুনার দায়িত্ব দেয়। এ সময় মাকসুদা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২২ জানুয়ারি শিশুটি মারা যায়। এবং স্বাভাবিকভাবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সম্প্রতি মাকসুদার সন্দেহ হয় তার শিশুকে হত্যা করা হয়েছে। এতে সে আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। উল্লেখিতরা ছাড়াও মামলায় ফুফু শ্বাশুড়িকে আসামী করা হয়। তবে মামলায় শিশুর বাক প্রতিবন্ধী পিতা জুনাইদ মিয়াকে আসামী করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com