বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ করগাঁও ইউপির আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ॥ নির্মলেন্দু দাশ রানাকে ১নং ওয়ার্ড গুমগুমিয়াবাসীর অকুন্ঠ সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী এবং গুমগুমিয়া গ্রামের কৃতি সন্তান নির্মলেন্দু দাশ রানার সমর্থনে গতকাল সোমবার রাতে স্থানীয় বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বী আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে ১নং ওয়ার্ড গুমগুমিয়া গ্রামের সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিলেন। সমাবেশে নির্মলেন্দু দাশ রানা ওয়ার্ডবাসীর কাছে আসন্ন নির্বাচনে সার্বিক সহযোগিতা, ভোট এবং দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন। দীর্ঘ আলোচনা শেষে ওয়ার্ডবাসী এলাকার কৃতি সন্তান হিসেবে আসন্ন নির্বাচনে রানাকে অকুন্ঠ সমর্থন দিয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্র“তি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com