বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দির রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় পার্টি নেতা হোসাইন আজাদ হেলালের           পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মহিবুর রহমান হারুন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য উস্তার মিয়া, সাবেক মেম্বার আব্দুর রউফ, সমাজ সেবক মোঃ আতাউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এমপি মুনিম চৌধুরী বাবুসহ অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ এর জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রধানের ঘোষনা করেন। এবং বিদ্যালয়ের নতুন ভবন নিমার্ণসহ গ্রামের রাস্তা পাকা করণের ব্যাপারে প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com