বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখালে মিষ্টি চোর অন্তর আটক

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে মিষ্টি চুরির অভিযোগে অন্তর আলী (১৮) নামের এক চোর জনতার হাতে ধরাশায়ী হয়েছে। সে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মন্নর আলীর পুত্র। মঙ্গলবার ভোররাতে ধুলিয়াখাল কারাগারের নিকট দাওয়াত খানা হোটেলের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মিষ্টি ও টাকা চুরি করে। কিন্তু ভেতরে ঢুকলেও বের হতে পারেননি। সকালে দোকান মালিক শামীম মিয়া দরজা খুলে তাকে দোকানের ভেতর দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com