মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ থেকে আবারো ১৮ দলের ডাকে ৪৮ ঘন্টার হরতাল

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪
  • ৪৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পরই নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সংলাপে বসার আহবান জানিয়ে ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এই কর্মসূচী ঘোষনা করেন। তিনি বলেন, দেশের মানুষ এক দলীয় নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন বর্জনের মাধ্যমে দেশের মানুষ সরকারকে জবাব দিয়েছে। হরতাল ঘোষণা করে তিনি বলেন, ১৮দলের অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে ৪৮ঘণ্টার হরতাল পালিত হবে। উল্লেখ্য নির্বাচন ঠেকাতে ১৮ দলের ডাকা ৪৮ঘণ্টার হরতাল শেষ হবে সোমবার ভোর ছয়টায়। ওসমান ফারুক দাবি করেন নির্বাচনে তিন থেকে পাঁচভাগ ভোট পড়েছে। দেশের মানুষ ভোট কেন্দ্রে যাননি সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে। অনির্দিষ্ট কালের অবরোধের পাশাপাশি সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com