বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে মিথ্যা মামলা দিয়ে নারীকে হয়রানীর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবুপর উপজেলার বেঙাডুবা গ্রামের এক অসহায় মহিলা সংবাদ সম্মেলনে দাবি করেছেন  অর্থ ও লেখাপড়া না থাকায় আইনী সহায়তা বঞ্চিত হয়েছেন তিনি। বরং প্রতিপক্ষ বিদ্যা ও অর্থের জোরে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে হয়রানী করছে। পুলিশ, আইনজীবী ও এমপির কাছে গিয়েও কোন প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহায়তা কামনা করেন ওই মহিলা। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী রাজিয়া বেগম এ অভিযোগ করেন। রাজিয়া বেগম তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন তার স্বামীর বাড়ি শাহজিবাজারে এবং সে একজন পরিবহন শ্রমিক। বিয়ের পর থেকেই রাজিয়া বেগম তার স্বামীকে নিয়ে নিজের পিত্রালয়ে বসবাস করতে থাকেন।
রাজিয়া বেগম অভিযোগে উল্লেখ করেন, স্বাধীনতার পূর্বে তার মা রমিজা বেগমকে খেদমতের বিনিময়ে ৭৪ শতক ভূমি দান করেন স্থানীয় প্রসাস্ত কুমার রায় ও সুশাস্ত কুমার। এর মাঝে ৪০ শতক রেজিষ্টার্ড এবং ৩৪ শতক আন রেজিষ্টার্ড হিসাবে প্রদান করা হয়। বর্তমানে এলাকার প্রভাবশালী হিসাবে পরিচিত এডঃ পঙ্কজ কান্তি রায় রিংকু নামে এক আইনজীবী ও তার পরিবারের অশুভ দৃষ্টি পড়ে এই জায়গার উপর। এডঃ পঙ্কজ কান্তি রায় রিংকু জাল দলিলের মাধ্যমে এ জায়গা দখলের পায়তারা করেন। এ ব্যাপারে মাধবপুরের ভূমি কর্মকর্তা রাজিয়া বেগমের নামে প্রতিবেদন দাখিল করার পরও একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকেন ওই এডভোকেট। দলিল বাতিলসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে রাজিয়া বেগমকে সর্বশ্রান্ত করেন এডভোকেট পঙ্কজ কান্তি রায় রিংকু।
রাজিয়া বেগম অভিযোগ করেন, আইনজীবী হওয়ার সুবাধে প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানিসহ হত্যার হুমকি দিয়ে করে আসছেন এডভোকেট পঙ্কজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com