শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

১ বার বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর সেবা করার সুযোগ দিন-শংকর পাল

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের বিভিন্ন স্থানে গনসংযোগ মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী শংকর পাল। তিনি গতাকাল দুপুরে উপজেলার নতুন বাজারসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও মতবিনিময় করেন। এসময় বলেন, আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য ১০ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে একবার আমাকে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জনগণের সেবা করার সুযোগ দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি সততা ও নিষ্টার সাথে কাজ করেছি এবং বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর উন্নয়নের জন্য নিজ উদ্যোগে কাজ করেছি। নির্বাচিত করলে আমি আমার নিজের পক্ষ থেকে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমাকে একটি বার সুযোগ দেয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক দুধু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মখছুদুজ্জামান খাঁন, সাংগঠনিক সম্পাদ আঙ্গুর মিয়া, উপজেলা যুবসংহতির সদস্য সচিব রবিউল আলম রবি, যুগ্ম আহবায়ক দেওয়ান শোয়েব রাজা, মাহমুদুল হাসান, রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com