শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাল কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজে তিরস্কার করা উচিৎ-এমিপ কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে সেরা স্বাস্থ্য সেবাপ্রদানকারীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ভাল কাজের জন্য পুরস্কার দিচ্ছে। এতে করে সেবা দানকারীরা আরও কর্মমুখী হয়ে উঠছেন। আর মন্দ কাজে তিরস্কার করা উচিৎ। তা হলে সবাই ভাল কাজে আকৃষ্ট হবেন। এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্য সেবাকে আরও এগিয়ে নিতে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা কেন্দ্র চালু করেছে। এতে তৃণমূলের লোকেরা গ্রামে বসেই চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি বলেন, বাহুবলে তৃণমূলের মধ্যে সঠিকভাবে সেবা দেয়ায় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পরিবার কল্যাণ পরিদর্শিকা মুক্তি রানী দে, স্বাস্থ্য সহকারী রাহেনা বশীর ও পরিচ্ছন্নকমী তালবি আক্তারকে সেরা পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হচ্ছে। গতকাল শুক্রবার সকালে বাহুবল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন এমপি অ্যাভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি এমপি কেয়া চৌধুরী’র সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন পিপিএম, আরএমও ডাঃ আব্দুল কদ্দুছ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন আলী নেওয়াজ। গীতা পাঠ করেন অমিয় আচার্য্য। আলোচনা শেষে সঠিকভাবে রোগীদের মাঝে সেবা দেয়ায় কাজের স্বীকৃতিস্বরূপ পরিবার কল্যাণ পরিদর্শিকা মুক্তি রানী দে, স্বাস্থ্য সহকারী রাহেনা বশীর ও পরিচ্ছন্নকমী তালবি আক্তারকে সেরা পুরস্কারের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এমপি কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com