বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বদিউজ্জামান খান সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মেয়র জি, কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ন রাস্তা বদিউজ্জামান খান সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ গতকাল বদিউজ্জামান খান সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার গৌতম কুমার রায়সহ এলাকার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ পৌরসভা তার নিজস্ব তহবিল ও  বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এডিপি)-এর আওতায় প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে বদিউজ্জামান খান সড়কের সিসি ড্রেন ও রাস্তা উন্নয়নের কাজ হাতে নেয়। ড্রেন নির্মান ও রাস্তা মেকাডমের কাজ ইতিমধ্যে শেষ হওয়ার পর বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলছে। চলতি সপ্তাহে পুরো কাজ শেষ হবে বলে পৌরসভা সূত্র জানিয়েছে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ রাস্তা উন্নয়নের কাজে শতভাগ মান বজায় রাখার ব্যাপারে সর্তক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com