মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মানববন্ধনের মাধ্যমে তনু হত্যার বিচার চাইল চুনারুঘাটবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তন্রু ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল সকালে চুনারুঘাট মধ্যবাজারে মানববন্ধন করেছে চুনারুঘাটবাসী। আমরা চাই, শুধু বিচার নয়, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি একমাত্র মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে, হাইকোর্ট প্রণীত যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করতে হবে, যেন আর কোন তনুদের ধর্ষণের স্বীকার হতে না হয়, আমরা কি মানুষ, মানুষ হলে রুখে দাড়াও- এমন দাবী নিয়ে স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারী কলেজের শতশত শিক্ষার্থী ও চুনারুঘাটের সর্বস্তরের সচেতন মানুষের অংশগ্রহনে অংশগ্রহনে মানববন্ধন তনুর হত্যাকারীর বিচারের দাবীতে উত্তাল হয়ে ওঠে। অনতিবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল মান্নান রুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com