রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জের দীঘলবাকে জনসভায় ডাঃ মুশফিক চৌধুরী ॥ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউ,পি আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গতকাল রবিবার বিকেল ৩ টায় বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজাত চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ও বিভিন্ন দল থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com