বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৪২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে’’ এই শ্লোগানে নবীগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের উদ্যেগে যক্ষা দিবস উপলক্ষে প্রথমে একটি বিশাল র‌্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব বেনু ভুষন দাশের পরিচালনায় অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ যক্ষা নিয়ন্ত্রন সহকারী হীড বাংলাদেশের মোঃ সবুজ খান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ শাখার ব্র্যাক ম্যানেজার কামরুল হাছান, মান নিয়ন্ত্রন কর্মকর্তা নুরে এ আলম সিদ্দিকি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com