বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আদালতে মামলা করায় নবীগঞ্জের পল্লীতে বাদীর উপর হামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫২৩ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ আদালতে মামলা করায় নবীগঞ্জের পল্লীতে বাদীর উপর হামলা চালিয়েছে আসামী পক্ষ। উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে গত সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত বাদী আব্দুল মতলিবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান গত বছরের ৮ নভেম্বর হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একই গ্রামের আবুল কালাম, আব্দুস ছালাম, আব্দুল ওয়াহিদ, কাইয়ূম মিয়া, লায়েক মিয়া, রাজু মিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজহারে তিনি উল্লেখ করেছিলেন তার পাকা ধান কাটতে লোক পাঠালে তিনি কিংবা তার আত্মীয় স্বজনকে উল্লেখিতরা মারপিট করে খুন করে ফেলবে। তারা আরও প্রচার করে তার বাড়ী-ঘর চুরি ডাকাতি করিয়ে কিংবা ঘর দরজা আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে গ্রাম ছাড়া করবে। এ কারণে তিনি ও তার আত্মীয়-স্বজন রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারছিলেন না। গত বছরের ৭ নভেম্বর বিবাদীরা তার বাড়ীর সামনের রাস্তায় এসে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আক্রমন করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। এরই প্রেক্ষিতে তিনি আদালতে উল্লেখিত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গত সোমবার বিকেলে আহত আব্দুল মতলিবের বাড়ীর সামনে তাকে পেয়ে বিবাদী আব্দুছ ছালাম, লায়েক মিয়া, রাজু মিয়া সহ আরও কয়েকজন তার উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে ভীতির সঞ্চার করে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। তাকে রক্ষা করতে তার ছেলে মাদ্রাসা ছাত্র জাবেদ আলী এগিয়ে আসলে তারা তার উপরও হামলা চালায়। আহত আব্দুল মোতালিবের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com