বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট সম্মেলনে জেলা সভাপতি রাসেল ॥ আমাদের দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা তালামীযের মুহতারাম সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, বাংলাদেশ তথা প্রাক ভারতীয় উপমহাদেশে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এদেশে কোন ব্যক্তি সমাজ রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঠিকে থাকতে পারেনি এবং পারবেনা। তিনি তালামীযে ইসলামিয়ার নেতা কর্মীদের নির্দেশ প্রদান করে বলেন, তালামীয একটি আদর্শিক মেধাবী ছাত্রসংগঠন, এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী স্কুল কলেজ মাদরাসা বিশ্ববিদ্যালয় মেধাবী সৎ আদর্শবান ছাত্ররা তালামীযে ইসলামিয়ায় যোগদান করার উদাত্ত আহ্বান জানান।  গতকাল চুনারুঘাট উপজেলার ৫নং গাজীপুর ইউনিয়ন কর্তৃক স্থানীয় বাগিয়ারগাঁও মাঠে এক সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে মোঃ জামাল হোসেন ও আবুল কয়েছের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল বাছির, সাধারণ সম্পাদক আমিমুল ইহসান তাহসীন, চুনারুঘাট পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ মাও. ইমরান হোসেন। গাজীুর ইউনিয়ন চেয়াম্যান মাওঃ তাজুল ইসলাম দ্বিতীয় অধিবেশনে বিষয় ভিত্তিক বয়ান পেশ করেন। হবিগঞ্জ জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওঃ মোঃ আব্দুল হালিম হারুণ ছাহেবজাদায়ে আমুরোডী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মজিদ পিরিজপুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com