বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন ২৮ মার্চ ॥ সফলে বিশেষ বর্ধিত সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৮ মার্চ নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১টায় ওসমানী রোডস্থ আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার ও ইকবাল আহমেদ বেলাল এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান ময়না, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাজহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক অনন্ত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াহিয়া মিয়া, লাক তালুকদার লায়েক, নিরাপদ দাশ, সাজ্জাদুর রহমান, আছাদ চৌধুরী, ১নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক বিজিত দাশ, ৩নং ইউনিয়ন সভাপতি লিটন আহমেদ, ৪নং ইউনিয়ন সভাপতি রূপম আহমেদ রূপ, ৫নং ইউনিয়ন সভাপতি হাজী লিমন আহমেদ, ৬নং ইউনিয়ন সভাপতি আল-আমিন খান, ৭নং ইউনিয়ন সভাপতি বিজয় দাশ, ৮নং ইউনিয়ন যুগ্ম আহবায়ক রুমন রায়, ১২নং ইউনিয়ন সভাপতি রেসাদ মাহমুদ জসিম, সাধারণ সম্পাদক উজ্জল দেওয়ান।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ মার্চের সম্মেলনকে সফল করতে প্রত্যেক সভাপতি ও সাধারণ সম্পাদককে নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হয়। সভায় আগামী নির্বাচনে ৬নং কুর্শি ইউনিয়নের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সরদারকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষনা করা হয়। এছাড়া সভা শেষে ৪নং দীঘলবাক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরদার, হেলাল চৌধুরী, আলী হাছান লিটন, জাকির হোসেন চৌধুরী, সালমান আহমেদ, রিপন চক্রবর্ত্তী, রিপন রায়, রাজন রায়, যুবরাজ দাশ, মানিক দাশ, সবুর মিয়া, মোস্তাক আহমেদ শাওন, মাজেদ নেওয়াজ মুরাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com