বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গুণধর পুত্র ও স্ত্রীর আঘাতে বৃদ্ধ হাসপাতালে

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৫৯২ বা পড়া হয়েছে

ইসমাইল মাহমুদ ফিরোজ, বাহুবল থেকে ॥ বাহুবলে গুণধর পুত্র ও স্ত্রীর দা’র কুপে আহত হয়েছেন পিতা। গত শনিবার, রাত ১০টার দিকে, বাহুবল উপজেলার লামাতাশী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত পিতার হচ্ছেন, ওই গ্রামের গোবিন্দ্র চন্দ্র দেব (৫২)। গুণধর পুত্রের নাম অর্জুন দেব (২০)। স্ত্রীর নাম শেফালী রাণী দেব (৪৪)। আহত গোবিন্দ্র জানান, ছেলে অর্জুন ও স্ত্রী শেফালীর অত্যাচারে অতীষ্ট হয়ে গত বছরের ৫ জুলাই তাদের বিরুদ্ধে পুলিশ সাপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এর ফলাফল পাননি। এর পর থেকে তার উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। গত শনিবার রাতে মা-পুত্র মিলে তাকে কুপিয়ে ও রড দিয়ে পিঠিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com