মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুর থানার মমিনুল সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৪৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ এবারো সিলেট রেঞ্জের ১২তম শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। গতকাল বুধবার ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। সভায় অতিরিক্ত ডি আই জি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের আর আর এফ কমান্ডেন্ট সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com