বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশকান্দি ইউপি জাতীয় পার্টির বর্ধিত সভা মুরাদ আহমদকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৪৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউপির আসন্ন নির্বাচনে একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে ইউনিয়ন জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক বর্ধিত সভা গতকাল স্থানীয় আউশকান্দি হীরাগঞ্জ বাজার সাগর ডিজিটাল ডেকোরেটার্সে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক হোসাইন আজাদ হেলালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এম ইউসুফ আহমদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, আউশকান্দি ইউপি জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বর্তমান সম্পাদক ক্বারী আব্দুল কদ্দুছ, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, হুসন আলী, সুজন মিয়া, ফয়ছল আহমদ, শেখ নাজিম উদ্দিন, আখলিছ মিয়া, ফখর উদ্দিন আহমদ, সাজ্জাদুর রহমান হিরা, রফিক গাজী, বেলাল আহমদ, মঞ্জু দাশ, আসলম মিয়া, আব্দুল হাই, আব্দুল হান্নান, ছুরুক মিয়া, আব্দুল আজিজ, রজমান ক্বারী, আনসার মিয়া তালুকদার, এসএম আব্দুল হাই, আব্দুল আলিম তালুকদার, নানু মিয়া,  আব্দুল করিম, ফকির ফজলু মিয়া, শাহ আকবর আলী, হালিম হোসেন হৃদয়, ইকবাল হোসেন, রাসেল আহমদ, সিরাজ মিয়া, খায়রুল ইসলাম, শেখ হায়দর আলী, রাজু আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন আউশকান্দি ইউপি নির্বাচনে  চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে জাতীয় পার্টির একক প্রার্থী ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com