বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দু’গোষ্টির সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সোমবার বিকালে দু’গোষ্টির লোকজনের মধ্যে সংর্ঘর্ষে মহিলা, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার এস.আই মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাধবপুর সভার ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার আলী আহাদের ছেলে রিয়াজ ও রবিউল খাঁনের ছেলে রোমানের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল সোমবার বিকালে দু’গোষ্টির লোকজনের মধ্যে সংর্ঘষ বাঁধে। এতে মহিলা, শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নূর আলম (৬০) জহিরুল ইসলাম (২২) মোশারফ খাঁন (২৫) কাজী জয়নাল (২৬) আবু ছায়েদ খাঁন (৫০) সোহেল আহম্মদ খাঁন (১৮) আবুরম খাঁন (৩৫) সমুজ খাঁন (৩০) জাকির খাঁন (৫০) মনোয়ারা বেগম (৭০) হৃদয় খাঁন (৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com