মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের বাঘাসুরায় প্রেমিকের ছুরিকাঘাতে অপর প্রেমিক খুন ॥ গুরুতর আহত প্রেমিকা রিমা সিলেট মেডিকেলে

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরায় এক প্রেমিকের ছুরিকাঘাতে আশিক (২৫) নামের অপর প্রেমিক খুন হয়েছে। এ সময় প্রেমিকা রিমা আক্তার (২০) নামের প্রেমিকা আহত হয়। রিমাকে মুর্মূর্ষু অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Bagasura copyপুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সম্প্রতি মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রফিক মিয়ার কন্যা রিমা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের জনি মিয়া। কিন্তু রিমা জনির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। অপর দিকে রিমা কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আশিক (২৫) নামের যুবকের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গতকাল আশিক কুমিল্লা থেকে Hospital Pic Rima (2) copyবাঘাসুরা গ্রামে রিমার সাথে দেখা করতে আসে। খবর পেয়ে জনি বাঘাসুরা ইউনিয়নের বখতিয়ার বাড়ির ব্রীজের কাছে রিমার বাড়ির সামনে আগে থেকে আশিকের জন্য অপেক্ষা করছিল। ওই স্থানে আসলে আশিক ও জনি দু’জনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় রিমা বিষয়টি সামাল দিতে এগিয়ে এলে জনি ক্ষিপ্ত হয়ে আশিক ও রিমাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আশিক মারা যায় এবং রিমা আহত হয়। গুরুতর আহত অবস্থায় রিমাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ আশিকের লাশ উদ্ধার করে। এদিকের ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com