বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সরকার তৃণমূল জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করছে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব সময় তৃণমূল জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করছে। যার ফলে দেশের বেকার সমস্যা দূর হচ্ছে। মানুষ আজ পেট ভরে খেয়ে নিরাপদে ঘুমাতে পারছেন। তিনি বলেন- আমি নারী সাংসদ। বরাদ্দ কম। তারপরও আমার নির্বাচনী এলাকার অন্যান্য স্থানের ন্যায় বাহুবল-নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। এতে করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দিরসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে উন্নয়ন হওয়ায় তৃণমূল লোকেরা নানাভাবে উপকৃত হচ্ছেন। যার প্রমাণ আপনারা। তিনি বলেন, লামাতাসী ইউনিয়ন এলাকার রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যুতের উন্নয়নে কাজ করছি। ইতোমধ্যে অনেকটাই পূরণ হয়েছে। হতাশার কোন কারণ নেই।
বৃস্পতিবার বিকেলে বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ আয়োজিত সভায় এমপি কেয়া চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
এতে বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল আলী, যুবলীগ নেতা সাইফুর রহমান জুয়েল প্রমুখ। এছাড়া সাংবাদিক ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ বিভিন্œস্তরের লোকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com