মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ “দুর্যোগে পাবোনা ভয় দুর্যোগকে আমরা করবো জয়”- এ শ্লোগানকে সামনে রেখে মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, ফয়জুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপপরিদর্শক মহরম আলী, ফায়ার ষ্টেশনের সহকারী কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ। মাধবপুর ফায়ার ষ্টেশনের সহকারী কর্মকর্তা মোতাহার হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপকের মহড়া দেখানো হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com