বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নাট্য ভাস্কর পর্ষদ এর উদ্যোগে নাট্যকর্মীর পরিবারকে আর্থিক অনুদান ও ভাস্করের নতুন কমিটি ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নাট্য ভাস্কর পর্ষদের উদ্যোগে ও সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এর আর্থিক সহযোগিতায় হবিগঞ্জে নাট্যকর্মী মৃত আব্দুল বারিক এর পরিবারের সদস্যদের হাতে ৪০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির অনুদানের চেত হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভাস্কর এর উপদেষ্টা ড. মুকিদ চৌধুরী, ভাস্কর সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাহিত্যিক অপু চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, ভাস্কর এর সাধারণ সম্পাদক শাকিলা ববি সহ সংগঠনের সদস্যবৃন্দরা।
আর্থিক অনুদান প্রদান শেষে নাট্য ভাস্কর পর্ষদ এর ২০১৬-২০১৮ সনের নতুন কমিটিকে মৌখিক অনুমোদন দেন সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। পর্ষদের উপদেষ্টা ড. মুকিদ চৌধুরী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- সাইফুর রহমান চৌধুরী পাপলু-সভাপতি, শাকিলা ববি-সাধারণ সম্পাদক, আখতারুজ্জামান তরফদার-সাংগঠনিক সম্পাদক, সুমন রায় শান্ত-কোষাধ্যক্ষ, সেবুল চৌধুরী-সাহিত্য ও দপ্তর সম্পাদক, শেখ উছমান গণি রুমি-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সুজন দাস-সাংস্কৃতিক সম্পাদক। সদস্যবৃন্দ হলেন, আশরাফুল আলম সোহেল, সৈয়দ রাশিদুল হক রুজেন, রাজিব ভট্টাচার্য্য, রতন দাস, ছামিউন বাছির। নাম উপস্থাপনার পর সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভাস্করের নতুন কমিটি।
উলে­খ্য, গত ১ মার্চ ড. মুকিদ চৌধুরীর সভাপতিত্বে ভাস্করের কলেজ কোয়ার্টার রোডস্থ কার্যালয়ে কার্য নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com