বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নুরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় কৃষক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর নামকস্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় মলাই মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে মহসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নুরপুর গ্রামের কৃষক মলাই মিয়া গতকাল সন্ধ্যায় কেনা কাটার জন্য নুরপুর থেকে হেটে নসরতপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর শুনে উত্তেজিত জনতা ওই স্থানে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com