রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শহরের মাহমুদাবাদে পিতা হত্যার অভিযোগে দুই পুত্র কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় পিতাকে হত্যার অভিযোগে কুলাঙ্গার দুই পুত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে কোর্টে নিয়ে যান। এ সময় আসামী আল-আমিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পিতা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
উলে­খ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা কিতাব আলী (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কিতাব আলীর ছোট বোন পুতুলা বেগম জানান, স¤প্রতি অলিপুর এলাকায় বেশ কিছু জমি বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখেন তার ভাই। বৃহস্পতিবার সকালে ৫ তলা বাসা নির্মাণ ও দেনাদারের পাওনা পরিশোধের জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে টাকা নিতে দুই পুত্র তার উপর নির্যাতন শুরু করে। এ নির্যাতনের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে পুতুলা বেগম জানান। তবে তার ভাইয়ের মৃত্যুর পর থেকে টাকার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, কিতাব আলীর আরো কিছু জমি অলিপুর এলাকায় রয়েছে। জমিগুলো অধিক মূল্যে বিক্রির প্রস্তাব আসে তার নিকট। জমি বিক্রির টাকা পেতে ও আরো জমি বিক্রি করতে স্ত্রী-পুত্র কন্যারা কিতাব আলীকে চাপ প্রয়োগ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু কিতাব আলী এখনই জমি বিক্রি করতে চাননি বলে তাদের সাথে পারিবারিক কলহ দেখা দেয়।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, কিতাব আলীর বোন ধুলিয়াখাল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পুতুলা বেগম বাদি হয়ে আল-আমিন এবং জুয়েলের নাম উলে­খ্য করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com