রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাধবপুরে বিএনপির বিজয় র‌্যালী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আওয়ামীলীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন দিবসে মাধবপুর উপজেলা বিএনপির ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মিছিল করেছে। গত মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদের সামন থেকে বিজয় মিছিল শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, অত্যাচারী শেখ হাসিনা বিগত ১৭ বছর এ দেশের মানুষের প্রতি জুলুম শোষন করেছে। গত বছর ৫ আগস্ট বিএনপিসহ সাধারণ মানুষের আন্দোলনে দেশে ছেড়ে ভারতে পালিয়ে গেছে। বিএনপি ১৮ কোটি মানুষের সেবা করতে প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন, সেক্রেটারি হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ, সহ-সভাপতি হাজী মাসুক মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহমুদ, হাজী রুবেল সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিএনপির নেতাকর্মী বিশাল বিজয় মিছিল বের করেন। এটি মাধবপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com