বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-লাখাই সড়কে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ ॥ চালক আটক

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি ব্রিজের নিকট মোটর সাইকেল ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুরসহ চালককে আটক করেছে। এ ঘটনায় ঘণ্টাখানেক সড়ক বন্ধ ছিল। এ সময় দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা যায়, মোটর সাইকেলযোগে দুই বন্ধু লাখাই যাচ্ছিলো। এ সময় পেছনের দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন শহরের রাজনগর কবরস্থান রোড এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র মোটর সাইকেল চালক বিশাল মিয়া (২৫) একই এলাকার আব্দুল মুকিতের পুত্র মহিউদ্দিন বিজয় (৩০) কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। বিশালের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে সিলেট প্রেরণ করা হলে তাজপুর এলাকায় সে মারা যায়। আহত বিজয় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। উত্তেজিত জনতা ট্রাক ভাংচুর করে এবং চালককে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখে। খবর পেয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির এসআই আব্দুল মন্নান ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানায় নিয়ে আসে এবং চালক সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আছকির মিয়ার পুত্র কবির মিয়াকে সদর থানা হেফাজতে রাখে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com