বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে খেলাফত মজলিসের সভায় অভিযোগ ॥ গোপন চুক্তির মাধ্যমে সরকার দেশকে ওয়াশিংটনের গোলাম বানাতে চাচ্ছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ সরকার দেশকে দিল্লির গোলাম বানিয়েছিল আর অন্তরবর্তীকালীন সরকার বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে দেশকে ওয়াশিংটনের গোলাম বানাতে চাচ্ছে এমন অভিযোগ করা হয়েছে বানিয়াচঙ্গে খেলাফত মজলিসের সভায়। গতকাল রবিবার (৩ আগস্ট) বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে খেলাফত মজলিসের বড়বাজার শাখা আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা। শাখা সভাপতি ক্বারী মোস্তাকিক মিয়ার সভাপতিত্বে এবং মাওলানা বদরুল আলম আনসারী ও মাওলানা রিয়াদ আল আসাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। মুফতি আলী হাসান ওসামা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, সিলেটের বিশিষ্ট সমাজসেবক হাজী রফিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বানিয়াচং উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা জাফর আহমদ সিরাজী, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাস্টার, শহীদ হাসাইনের পিতা ছানু মিয়া প্রমূখ। সভায় বিভিন্ন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন। সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার মাধ্যমে সমকামীতার স্বীকৃতি প্রতিষ্ঠা এবং নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে আলেম-ওলামাদের ঘায়েলের চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন মুফতি ওসামা। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এক স্বৈরাচারের পতন এবং পলায়ন ঘটানো হলেও নতুন স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা চাঁদাবাজি-দখলবাজিতে লিপ্ত রয়েছে। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে জনগণ ইসলামি শক্তির ঐক্য চায়। ইসলামি দলগুলো একজোট হয়ে আগামী নির্বাচন করলে জনগণ ইসলামি জোটকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ। একটা/দুইটা সিটের জন্য ইসলামি শক্তির ঐক্য বিনষ্ট করে কেউ স্বৈরাচারী শক্তির সাথে জোট করার চিন্তা করবেন না। এমনটা করলে মিরজাফরের পাশে তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে। মুফতি আলী হাসান ওসামাসহ সকল বক্তারা আগামী নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে দেয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য জনগণের কাছে আহবান জানান। সভায় গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ। সভায় নব্বইভাগ মুসলমানের দেশের সংবিধানে বহুত্ববাদ সংযোজন করলে তা মেনে নেওয়া হবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লিখা থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com