বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও ইউসুফ গ্রামের চুরি-ডাকাতি এবং মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আতুকুড়া যুব কমিটির সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জল, সহ-সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, হেলাল আহমেদ, সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এলাকার অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সে ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে। মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেওয়া হবে। তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। সভায় গ্রামবাসীরা অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করাসহ এলাকায় অপরাধ দমনে সকলে ঐকবদ্ধ কাজ করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com