মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুর উপজেলায় লক্ষাধিক শিশু পাবে টাইফয়েড টিকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে মাধবপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভায় জানানো হয়- মাধবপুর উপজেলায় ১ লক্ষাধিক শিশুকে দেয়া হবে টাইফয়েডের টিকা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ইমরুল হাসান জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান।
সভায় টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাস জুড়ে এই ক্যাম্পেইন চলবে। এক ডোজ টিসিভি টিকা দিন আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকলকে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। মাধবপুর উপজেলা জুড়ে ৪০০ টিকাদান কেন্দ্র থাকবে এর মধ্যে স্কুলে থাকবে ১৩০টি, স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টিসিভি টিকাদানের পূর্বে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে টাইফয়েড জ্বর, টিকার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীগণ টিসিভি বিষয়ে জনসচেতনতা তৈরি ও অপপ্রচার রোধে ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, টাইফয়েড নির্মূলে আমাদের সবাইকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে মাধবপুর উপজেলা টাইফয়েড নির্মূল সম্ভব হবে। এক্ষেত্রে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষায় গুরুত্ব দেই, তাহলে আমাদের দেশে সুস্বাস্থ্যের অধিকারী একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে। যার সুফল সমগ্র বাংলাদেশ পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com