বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আবারো আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (চএঈই)-এর ঞজ-২ ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লেগে যায়। এতে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ থেকে দেড় ঘন্টার মত সরবরাহ বন্ধ ছিল।
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিস্ফোরনের শব্দ হয়। সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল। গতকাল আবার আগুনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে। রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে। এ কারনে সাময়িক সকালে কিছু বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ-সহকারী প্রকৌশলী, রাসেল খান চৌধুরী জানান, শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এক দেড় ঘন্টার মধ্যে ত্রুটি দুর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com