বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নবনির্বাচিত মেয়রকে ধান চাউল মিল মালিক সমিতির সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও নবীগঞ্জ ধান-চাউল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন ধান-চাউল মিল মালিক সমিতির নেতৃবৃন্দ। গত বুধবার রাতে শহরের টেকাদিঘী মাঠে সমিতির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে টেকাদেঘী অটো রাইচ মিলের সত্বাধিকারী হাজ্বি আঃ রবের সভাপতিত্বে ও ধান-চাউল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক  আব্দুল হাদির পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়াম্যান আঃ রউফ, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম, হাফেজ নাজমুল হুদা, সাবেক মেম্বার শেখ ছাদ উল­া, অবনি দাশ, গোপেন্দ্র পাল, শেখ বাচ্চু মিয়া, শৈলেন দাশ, মনাই রায়, আঃ মালিক, বাবুল পাল, আঃ সত্তার, আব্দুল অজুদ, হাজ্বি নুরুল ইসলাম, আকিকুর রহমান, গপেশ রায়, হাফিজুর রহমান চৌধুরী, সত্যব্রত দাশ রানু, মশিউর রহমান, শেখ আবুল বশর, গুরুপদ দাশ ময়না, সুমন পাল, রিপন মিয়া, আল মামুন, আঃ মতিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, বিএনপির নেতা মাওঃ শুয়েবুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আকলিছ মিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি প্রমুখ। আলোচনা সভা শেষে সংবর্ধিত মেয়রকে ফুল দিয়ে বরণ করা হয়। ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করবেন বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com