বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিম নিবন্ধনে ফিঙ্গারপ্রিন্ট বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব গতকাল বুধবার এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসি, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষকে বিবাদী করে এ নোটিশ দেন ওই আইনজীবী। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। পল্লব বলেন, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বেসরকারিভাবে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণেই আইনি নোটিশ পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com