শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শেখ সাদিকুর রহমান শিশু নবীগঞ্জের বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শেখ সাদিকুর রহমান শিশু নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। বাউসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান ব্যক্তিগত সফরে আমেরিকা গমন উপলক্ষে গতকাল তিনি প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশুর কাছে দায়িত্ব অর্পন করেন। গতকাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দায়িত্ব অর্পন ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। ইউপি সচিব রাসেন্দ্র কুমার দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশু, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি কাউছার আহমদ, লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার কামরুল হাসান চুনু, প্যানেল চেয়ারম্যান-২ ফিরোজ মিয়া, ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী, বিএনপি নেতা হাজী ছাবু মিয়া, সৈয়দ মওদুদ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাহি চৌধুরী, ইউপি সদস্য মোঃ মতিউর রহমান কটন, ইউপি সদস্য আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন  ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আরশ আলী, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মরিয়ম বেগম, মোছাঃ নাসিমা বেগম, ইউপি উদ্যোক্তা মোঃ ফখরুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, মোঃ আলাল মিয়া, ফরুক মিয়া, নিজাম উদ্দিন, প্রফুল্ল সরকার প্রমুখ। সভায় আমেরিকা গমন উপলক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান প্যানেল চেয়ারম্যান-১ শেখ সাদিকুর রহমান শিশু’র এর নিকট দায়িত্বভার অর্পন করেন। শেখ সাদিকুর রহমান শিশু এ নিয়ে চতুর্থ বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হলেন। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও অত্যন্ত দক্ষতার সাথে পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com