বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশকান্দি ইউনিয়নে হারুনকে নৌকা প্রতীকে নির্বাচন করার দাবী বঙ্গবন্ধু স্মৃতি যুব পরিষদের

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৬৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মহিবুর রহমান হারুনকে নৌকা প্রতীকে ইউপি নির্বাচনে অংশ গ্রহনের দাবীতে আউশকান্দি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বঙ্গবন্ধু স্মৃতি যুব পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আউশকান্দি-হীরাগঞ্জ বাজারে এক মিছিল বের করা হয়। ওই বাজারের মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে গিয়ে সমাপ্ত হয়। এতে অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু স্মৃতি যুব পরিষদের সভাপতি সাকিব আহমদ, সাধারন সম্পাদক সাইদুল ইমলাম, সাংগঠনিক সম্পাদক ঈমাদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিতু মিয়া, আল আমিন, সুমন আহমদ, রিপন আহমদ, খয়রুল ইসলাম, ময়নূল ইসলাম. জাকারিয়া, রবিন্দ্র সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com