বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাঘাসুরা প্রিমিয়ার লীগের ফাইনাল

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৪১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাঘাসুরা প্রিমিয়ার লীগ-বিপিএল তৃতীয় আসরের ফাইনাল খেলা ২৫ ফেব্র“য়ারি মাধবপুর উপজেলার বাঘাসুরায় গ্রামে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এসটিএন ক্রিকেটার্স ২ উইকেটে বাঘাসুরা সুপার স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএল উদ্যোক্তা ও বিপিএল পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ। বিপিএল পরিচালনা কমিটির সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঘাসুরা ইউপি’র সাবেক মেম্বার নাসির উদ্দিন, আইয়ূব আলী, আওয়ামীলীগ নেতা দেবেন্দ্র সূত্রধর, মিসির আলী সর্দার, চৌমুহনী ইউনিয়ন বিএনপি নেতা সায়েদুর রহমান, বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হুমায়ূন আহমেদ, শফিকুর রহমান, এনাম আহমেদ ও মাস্টার আবু শাহীন প্রমুখ।
অনুষ্টানে বিপিএল চ্যাম্পিয়ন এসটিএন ক্রিকেটার্সকে পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা, রানার আপ বাঘাসুরা সুপার স্টারকে ১০ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী ইলেভেন সুপার স্টারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com