বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে যুবসংহতি নেতা হত্যার অভিযোগে দু’সহোদর ৪ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে যুবসংহতি নেতা রফিকুল ইসলামের হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক দু’সহোদরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানী শেষে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার আলম এ আদেশ দেন।
উল্লেখ্য, রবিবার সকালে পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ইউনিয়ন যুবসংহতির সভাপতি রফিকুল ইসলাম (৩৫) এর টুকরো টুকরো লাশ উপজেলার দক্ষিণ সীমান্তের দত্তপাড়া-গোবিন্দপুর গ্রামের মধ্যবর্তী রেললাইন থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের পাশের বাড়ির মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল জাহির (৫২) ও আবুল কালাম (৬৩) কে গ্রেফতার করে। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করে।
লাশ উদ্ধারের রাতেই বাহুবল মডেল থানায় নিহতের ভাই ছাদিকুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতরা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, রফিকুল ইসলামকে বাড়ির একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ঘর থেকে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com