রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ৭১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৬ ফেব্র“য়ারী উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯টি কর্মকর্তা পদে ২০ জন এবং ৮টি সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৯১৯জন ভোটারের মধ্যে ৭’শ ৮১জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী গতকাল সোমবার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি মোঃ ইয়াদুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ তোরাব আলী, সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক জহির উদ্দিন শিকদার, সহ-সম্পাদক মোঃ জুয়েল আহমেদ ভেনু, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সুহেল খান, কোষাধ্যক্ষ অনু মিয়া। কার্যকরী কমিটির সদস্য ইয়াছিন মিয়া, ইব্রাহীম মিয়া, সুমন মিয়া, আমির হোসেন, খায়ের মিয়া, সরাজ মিয়া, তফুর মিয়া, জাকির হোসেন। নির্বাচন চলাকালীন সময়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন। রাত ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com