মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নিহতদের পরিবারকে সরকারি খরচে তৈরি করে দেয়া হচ্ছে বাড়ি \ স্কুলে স্মৃতি ভবন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে নিহত শিশুদের পরিবারের সদস্যদের সরকারি খরচে ৪টি বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। এছাড়াও তাদের স্মরণে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ার ফোনে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর আবেদনে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, নিহত ৪ শিশু স্মরণে ১৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করা হবে। ওই ভবনে একটি ক্লাস রুম ও একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হবে। সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ওই লাইব্রেরীর বই কেনার জন্য অনুদান দিবেন। লাইব্রেরীতে কম্পিউটার ও প্রয়োজনীয় ফার্নিচারও থাকবে। তিনি বলেন, এছাড়াও নিহত ৪ পরিবারের সদস্যদের সরকারি খরচে ৪টি ঘর নির্মাণ করে দেয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com